1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 6:12 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, September 19, 2025

সুজন ভট্টাচার্য্যঃ প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা, শান্ত-নিবিড় পাহাড় ও নদীর মিলনস্থল বান্দরবান আজ শুধু পর্যটনের জন্য নয়—খেলাধুলার জন্যও এক অনন্য সম্ভাবনাময় জেলা। পাহাড়ি ও সমতলের মানুষের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এ জেলা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখে চলেছে। তরুণ প্রজন্মকে সুস্থ, বলিষ্ঠ ও শৃঙ্খলাপরায়ণ করে গড়ে তোলার অন্যতম হাতিয়ার হলো খেলাধুলা।


এই প্রেক্ষাপটে আজ শুক্রবার বিকাল ৪ টায় বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে “সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুমুদুল হাসান, বান্দরবান নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এমএম ইয়াসিন আজিজ, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাবেদ রেজা ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন মেজর এম এম ইয়াসিন আজিজ, সাব জোন কমান্ডার, রোয়াংছড়ি ও সভাপতি, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি শামীম আরা রিনি বলেন, বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এমন ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।


আয়োজকরা জানিয়েছেন—বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোনের দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা, ক্রীড়াবান্ধব মানসিকতা এবং আপ্রাণ প্রচেষ্টায় এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে ও সদর জোনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, যা নিঃসন্দেহে স্থানীয় ক্রীড়া চর্চাকে এগিয়ে নেবে।


বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা পাহাড়ি-সমতলের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।


১৯ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেনার রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর আনুষ্ঠানিক শুরু হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ফাইনাল খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com