সুজন ভট্টাচার্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবানে টংকাবতী রেঞ্জে সফল ভাবে আরও ১ টি অভিযান পরিচালিত হলো।এই অভিযানে রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদারের নেতৃতে পাহাড় কেটে জবরদখলের চেষ্টাকালে একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বান্দরবানের টংকাবতী রেঞ্জে পাহাড় কেটে জবরদখলের চেষ্টাকালে ১টি স্কাভেটর জব্দ করে বনবিভাগ।
বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মোঃ রাফি-উদ-দৌলা সরদার সঙ্গীয় স্টাফসহ বিশেষ টহল দলের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বান্দরবান পুলিশ সুপার জনাব আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফা সুলতানা খান হীরামনি ও টংকাবতী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মাংয়ং ম্রো প্রদীপ।
এই বিষয়ে মোঃ রাফি উদ দৌলা সরদার জানান, বান্দরবান বন বিভাগের বন অপরাধ নিয়ন্ত্রনে এরকম অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, “এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে টংকাবতী রেঞ্জ কর্মকর্তার নেতৃতে বান্দরবান সদর বন রেঞ্জধীন সুয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়। এ নিয়ে একই মাসে দুইটি সফল অভিযান পরিচালনা করেন তিনি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন