আফজাল হোসেন জয়, লামা উপজেলা প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় ধারাবাহিক ভাবে দুই মাসে ৪০ জন অপহরণের ঘটনার পরেই অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতাকৃতরা হলো থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাসিন্দা পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন,রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা,লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।
স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার সরই ইউনিয়নে ১৪ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন ও ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালি ইউনিয়নের এলাকার ২৫ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এরপর থেকে অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান,লামায় অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় অভিযানে নামে পুলিশ। এই অভিযানে ৪ জন অপহরণকারীকে চক্রের সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো জানান অপহরণকারী চক্রের বাকী সক্রিয় সদস্য গ্রেফতারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন