1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

বান্দরবানে আল-ফারুক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সুজন ভট্টাচার্য্যঃ বান্দরবানের আল-ফারুক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য জনাব এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ও অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফারুক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ আমিন উল্লাহ।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তাদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পাঠ্য শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল বলেন, নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই আনন্দিত এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে। এক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মোঃ আমিন উল্লাহ বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল-ফারুক ইনস্টিটিউট ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা সমুন্নত রেখে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com