আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন ও আজিজ নগর ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর নেতৃত্বে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি ও আজিজ নগর পুলিশ ক্যাম্পের পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ মার্চ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, সরই ইউনিয়ন আমতলী, জোড়মনি পাড়া, আজিজ নগর ইউনিয়নের পূর্ব চাম্বি সহ ৬টি পয়েন্টে প্রায় ২ লাখ ঘনফুট বালি জব্দ করা হয়।
অবৈধ বালুর স্তুপ এর মালিক না পাওয়ায় তা জব্দ করে স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসেন এর নিকট জিম্মা প্রদান করা হয়, পরবর্তীতে অবৈধ বালুর স্তুপের মালিক পাওয়া না গেলে বিধি মোতাবেক নিলামে বিক্রী করার ব্যবস্থা গ্রহন করা হবে।
আজিজ নগর ইউনিয়নে পূর্বচাম্বি এলাকায় মালিক বিহীন অবৈধ ভাবে ১,৫০,০০০ ঘনফুট বালু উত্তোলন করে স্তুপ করে রাখা দেখা যায়। বালু গুলোকে জব্দ করে প্রকাশ্যে নিলামে ডাক দিয়ে সর্বোচ্চ দর ডাক দাতা জনৈক মো. আবুল হোসেন (৪০) পিতা জয়নাল আবেদীন’কে ৩ লক্ষ ৬২ হাজার ৫শত টাকা নিলামে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন আরও বলেন অবৈধ বালু উত্তোলনকারী, পাহাড় খেকো, অবৈধ পাথর উত্তোলন কারিদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন