1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 6:39 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

বান্দরবানের গহিনে কেএনএর ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, September 3, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক: বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি রেং ত্লাং এলাকায় দীর্ঘ এক মাস অভিযান চালিয়ে বম পার্টির (কেএনএ) ১টি প্রশিক্ষণ ঘাঁটি থেকে অস্ত্র ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলায় গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত দীর্ঘ এক মাসব্যাপী বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে সেনাবাহিনীর টহলদল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (কেএনএ) একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে।সেখানে তল্লাশি চালিয়ে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখলে নিয়েছেন সেনা সদস্যরা।

আইএসপিআর আরো জানান, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গত ৩ জুলাই বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় পাইন্দু ইউনিয়নের পলিপাংসা-মোয়ালপিয়র তাইনদাংঝিরি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডার লাল মিন সাং (পুতিন) নিহত হন।এ সময় আহত হন তিনজন। ওই অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ এপ্রিল বান্দরবানের রুমায় এবং ৩ এপ্রিল থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় রুমায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিতে না পারায় ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ এবং পাহারায় থাকা পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে নিয়ে যাওয়া হয়।৪৮ ঘণ্টার মধ্যে ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও এখনো লুট হওয়া অস্ত্র উদ্ধার করা যায়নি। অভিযোগ রয়েছে, নতুন সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত। যৌথ বাহিনী লুট হওয়া অস্ত্র উদ্ধারে দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com