সুজন ভট্টাচার্য্যঃ বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ চিহ্নিত ১ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ টায় আলীকদম সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্হ, আমতলী মধ্যে পাড়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার (বিএ -১০৬২১) ক্যাপ্টেন ফাহিম মুনতাসির এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আলীকদম সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্হ আমতলী মধ্যে পাড়ার বাসিন্দা মোঃ ফোরকান(৫২) নামে এক ব্যবসায়ী কে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা’র আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা। পরে বিকেল ৪ টা ৪৫ মিনিটে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও আটক মাদক ব্যাবসায়ী কে আলীকদম থানা পুলিশের (ডিউটি অফিসার) সাব ইন্সপেক্টর নিশাত বড়ুয়ার নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিত ভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই ধরনের তৎপরতায় এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্হার পরিবেশ সৃষ্টি হচ্ছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন