টিপলু বড়ুয়া-আহ্বায়ক, বিপ্লব কিশোর বড়ুয়া ও আনন্দ সিংহ- যুগ্ন আহ্বায়ক ও উজ্জ্বল কান্তি বড়ুয়া-অর্থ সচিব।
যুক্তরাজ্যের বৃহত্তম বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে এর বৈশাখ উৎসব ২০২৬ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল ২০২৬, রবিবার।
বৈশাখ উৎসব ২০২৬ ও এজিএম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার প্রয়াসে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
নির্বাহী কমিটির মাসিক সভায় টিপলু বড়ুয়াকে আহ্বায়ক, বিপ্লব কিশোর বড়ুয়া ও আনন্দ সিংহকে যুগ্ন আহ্বায়ক ও উজ্জ্বল কান্তি বড়ুয়াকে অর্থ সচিব ঘোষনা করে বৈশাখ উৎসব ২০২৬ ও এজিএম এর উদযাপন কমিটি গঠিত হয়েছে।
যুক্তরাজ্যের বৃহত্তম বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে কর্তৃক আয়োজিত এই বাৎসরিক উৎসব যুক্তরাজ্যে বাঙ্গালী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নব্য উদযাপন কমিটি আন্তরিকতা ও অভিজ্ঞতার নিরিখে সুষ্ঠু ও সুন্দরভাবে বৈশাখ উৎসব উদযাপনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন