সমাজের শ্রমিক, কর্মচারী, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে রচিত হবে মানবিক সেতু বন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে টকটক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফুটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে।
এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। আমরা চাইলেই এসকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি। এর জন্য কি অঢেল বিত্ত-বৈভবের মালিক হওয়া প্রয়োজন? মধ্যবিত্ত পরিবারের লোকেরাও করতে পারে অনেক কিছু বলে মন্তব্য করেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি. নং- বি-২১৪৩, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
তিনি আজ ১১ জানুয়ারি রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি. নং- বি-২১৪ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মাঝিরঘাটস্থ কার্যালয়ে ২য় ধাপের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির উল্লেখিত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৩০০ শ্রমিক, অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-২০৯০ সহ সভাপতি মো. সেলিম মাস্টার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম ড্রাইভার, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন তালুকদার, সাজ্জাদ হোসেন জনি, সিদ্দিকুর রহমান ড্রাইভার, মো. রশিদ আহমেদ মাস্টার, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, এস এম মনিরুল ইসলাম মাস্টার, দপ্তর সম্পাদক খলিল সিকদার, ইয়াহিয়া খান কুতুবী প্রমুখ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন