1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল’র উদ্যোগে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি : নগরের পাঁচলাইশ এলাকায় পালন করা হলো মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন।

শনিবার (৭ মার্চ) বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল’র উদ্যোগে ‘মাদকমুক্ত সমাজের জন্য কারাতে’ এ শ্লোগানকে সামনে রেখে পাচলাইশ থানার সামনে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং সম্প্রতি আলোচিত নরসিংদী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ছোট্ট সোনামনি ইরা’র হত্যার বিচারের দাবিতে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বিকেএফকেএস সদস্য, অভিভাবক এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। পুরো পাঁচলাইশ এলাকা ছিল ‘‘মাদকমুক্ত দেশ চাই, ধর্ষণমুক্ত সমাজ চাই’’ স্লোগানে মুখরিত।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী সদস্য এবং এশিয়ান কারাতে ফেডারেশনের কোচ শিহান এ বি রনির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

বক্তারা বলেন, ‘‘মাদক এবং ধর্ষণ, আমাদের সমাজে দিন দিন বাড়ছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপদজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, বিকেএফকেএস সভাপতি আবু সাঈদ সেলিম, বিকেএফকেএস সহ-সভাপতি স ম বখতিয়ার, বৃজেট ডায়েস।

উপস্থিত ছিলেন বিকেএফকেএস সহ সভাপতি সরওয়ার খসরু, সিজেকেএস কারাতে কমিটির সম্পাদক শেখ দিদার উদ্দিন, আবু মাসুদ, হুমায়ুন রশিদ ও নুরুল আমিন অভি।
শিহান এ বি রনি জানান, বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত কারাতে সংগঠন ‘বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল’ সমাজে অবহেলিত, নিপিড়ীত ও ভুক্তভোগী মানুষদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন। খেলোয়াড় তৈরীর পাশাপাশি মাদক, ধর্ষণ ও নৃশংসতার বিরুদ্ধে অতীতের ন্যায় সবসময় আন্দোলন করে আসছেন এ সংগঠন।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণ এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সরকারের শূন্য সহনশীল নীতি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা।এক কথায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল মাদক ও ধর্ষণমুক্ত সমাজ চায়।
সকল সদস্য, জনসাধারণ ও অভিভাবকমন্ডলী একটিই আওয়াজ তুলেন অপরাধী দোষী সাব্যস্ত হওয়া মাত্রই ক্রসফায়ারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যেন এমন ঘৃণিত কাজ করতে ভয় পায়। মানববন্ধন শেষে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com