1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 7:49 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে নেদারল্যান্ডস : রাষ্ট্রদূত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, October 21, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন জানিয়েছেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।

সোমবার ২১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদায়ী রাষ্ট্রদূত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রবিবার পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে ডাচ কোম্পানিগুলোর ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের বিশেষ করে পানি, সামুদ্রিক এবং কৃষি খাতে বর্ধিত আগ্রহের কথাও ব্যক্ত করেন। 

উভয় পক্ষই পানি, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত দুই দেশের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন।

তারা গত মাসে নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ডাচ প্রধানমন্ত্রীর মধ্যে ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকের কথাও উল্লেখ করেন।

পররাষ্ট্র সচিব ডাচ রাষ্ট্রদূতকে তার বাংলাদেশে দায়িত্ব পালন সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সকল সহায়তার জন্য সচিবকে ধন্যবাদ জানান।

সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র সচিব বিদায়ী রাষ্ট্রদূতের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

অন্যান্যের মধ্যে কূটনৈতিক কোরের ডিন ও মরক্কোর রাষ্ট্রদূত, ভারত, যুক্তরাজ্য, কোরিয়া প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, ইতালি, আর্জেন্টিনা, স্পেন, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও মিশরের দূত, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ডেনমার্কের ডেপুটি চিফ অফ মিশন মধ্যাহ্নভোজে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com