1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে!

বরইতলী উচ্চ বিদ্যালয়ের ২ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐহিত্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার ও সহকারী শিক্ষক আবু ছিদ্দিক এর বিরুদ্ধে হয়রানিমূলক ও উদ্দেশপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

উল্লেখ্য, প্রধান শিক্ষক নুরুল আবছার এর মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, বিদ্যালয়ের তহবিল থেকে ১ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাবেক প্রধান শিক্ষক নুরুল আবছারকে বরখাস্ত করে।

এ ঘটনায় তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন মুরাদ বাদী হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য কক্সবাজার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেন। ১৮ ডিসেম্বর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন নুরুল আবছার। মামলার শুনানি শেষে আদালত ওই দিন নুরুল আবছারকে কারাগারে পাঠান।

অপরদিকে, আদালতে দাঁড়িয়ে প্রধান শিক্ষক নুরুল আবছারের পক্ষে জৈষ্ঠ সহকারী শিক্ষক আবু ছিদ্দিক মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে চকরিয়া আদালতের বেঞ্চ সহকারী লুৎফুর রহমান বাদী হয়ে ৩০/১২/২৪ইং দুপুরে একই আদালতে আবু ছিদ্দিকের বিরুদ্ধে একটি স্বপ্রণোদিত মামলা করেন। ওই মামলায় বিচারক আনোয়ারুল কবির আদালতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে আবু ছিদ্দিক কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, কিছু দুষ্কৃতকারী পক্ষের লোকজন স্কুলের সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে শিক্ষকদের হয়রানি করতেছে। শিক্ষক সংকটে পড়ায় স্কুলের ক্লাসের ব্যাঘাত ঘটতেছে। শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে শিক্ষকদের মুক্তির দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com