1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 4:15 pm
সংবাদ শিরোনাম: :
বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর

ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীনের বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, September 28, 2026

আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক নারী কর্মচারীকে যৌন হয়রানির চেষ্টা, কুপ্রস্তাব প্রদান, কর্মক্ষেত্রে হেনস্তা এবং চাকরি-সংক্রান্ত বিভিন্ন কাজের অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে কয়েকজন শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।


দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে নিরুপায় হয়ে গত ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগী ওই নারী কর্মচারী লামা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বিদ্যালয় ও স্থানীয় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ২০২২ সালে ফাইতং উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সুযোগ নিয়ে প্রধান শিক্ষক চকরিয়ায় তার বাসায় গিয়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, এসব প্রস্তাবে রাজি না হওয়ায় কর্মক্ষেত্রে তাকে নানাভাবে হয়রানি ও হেনস্তা করা হয়। এমনকি বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও নৈশপ্রহরীদের মাধ্যমে তাকে চুরির অপবাদ দেওয়ারও চেষ্টা করা হয়েছে বলে দাবি তার।

অভিযোগে আরও বলা হয়, চাকরির ইএফটি (EFT) সম্পন্ন করা, আইডি কার্ডে বয়স সংশোধন, এমপিও ফাইল পাঠানো এবং বেতন নিশ্চিত করে দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তার কাছে ১০ থেকে ২০ হাজার টাকা করে দাবি করতেন। ভুক্তভোগীর দাবি, বাধ্য হয়ে তিনি বিভিন্ন সময়ে কিছু টাকা দিলেও পরবর্তীতে নিজের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে তাকে নিজ খরচে ঢাকায় যেতে হয়েছে।

সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক জসিম উদ্দীন তাকে অশালীন মন্তব্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, বেতন বন্ধ থাকার সময় প্রধান শিক্ষকের কাছ থেকে নেওয়া ১৫ হাজার টাকা ধার ফেরত দেওয়ার বিষয়কে কেন্দ্র করে তার কাছ থেকে ১০ পাতার একটি খালি চেক ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে চেকটি ফেরত দেওয়া হলেও সাদা কাগজটি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পরিবারের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ওই নারী কর্মচারী।

অভিযোগের বিষয়ে ভুক্তভোগী নারীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান “ফাইতং উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে এমন কোন দিন নেই, জসিম উদ্দীন আমাকে হেনস্থা করেনি।তিনি আরো বলেন, তিনি আমার পারিবারিক অবস্থার কথা জানতেন তাই সে সুযোগ টা কে ব্যবহার করে ক্রমাগত আমাকে কূ প্রস্তাব দিতে থাকেন,তবুও আমার সন্তানের দিকে তাকিয়ে আমি সবকিছু নিরবে সহ্য করে গেছি।সবশেষ তিনি যে ধরনের বাজে প্রস্তাব দিয়েছিলেন সেটা আমি আর সহ্য করতে পারনি এবং জীবন বাজী রেখে থানায় গিয়ে অভিযোগ করেছি। ভুক্তভোগী বলেন, আমি চেয়েছিলাম থানায় অভিযোগের বিষয় টা কেউ না জানুক পরে দেখলাম বিষয় টা জানাজানি হয়ে গেছে, তবে জানাজানি হবার কারণে বেশ ভালো হয়েছে বলে জানান তিনি।”

এই বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির আই সি হিমেল রায় এর সাথে কথা হলে তিনি বলেন, “একটা লিখিত অভিযোগ আমার কাছে এসেছে। এর বেশি কিছু আমি…… এর বেশি কিছু জানতে চাইলে আপনি (সাংবাদিক) একটু ওসি স্যার কে ফোন দেন।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে, ফাইতং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত জসিম উদ্দীন বলেন, “আমার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের কথা আমি শুনেছি, তবে অভিযোগে কি কি আছে সেগুলো আমি কিছুই জানিনা। তিনি আরো বলেন, বিষয় টা পুলিশ দেখতেছে, তো তারা দেখুক, এর বাইরে আমার কিছু বলার নেই।”

লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিঠু চট্টোপাধ্যায় এর সাথে এবিষযে কথা হলে তিনি জানান, প্রধান শিক্ষক জসিম উদ্দীনের বিরুদ্ধে গত কয়েকদিনে ৩ টি অভিযোগ জমা পড়েছে।
এসব অভিযোগ গুলো তদন্তের জন্য আগামী ৭ অক্টোবর তাকে ডাকা হয়েছে।

অভিযোগের বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “ফাইতং উচ্চ বিদ্যালয়ে কর্মরত একজন নারী লামা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, আমি অভিযোগটি তদন্ত করে দেখার জন্য আইসি ফাইতং কে দায়িত্ব দিয়েছি।”

অভিযোগকারীদের দাবি, প্রধান শিক্ষক জসিম উদ্দীনের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময়ে অনৈতিক আচরণ, শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের মতো অভিযোগ উঠেছিল। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ২০১৬ সালে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও ছিল। ২০২৬ সালেও একই ধরনের অভিযোগ ওঠার কথা তারা উল্লেখ করেছেন। এসব ঘটনায় অতীতে তিনি কারাভোগ করেছেন বলেও অভিযোগকারীদের দাবি।

এদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থী ও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক। তারা অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com