1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ফটিকছড়িতে বন্যায় ৫০৯ কোটি টাকার ক্ষয় ক্ষতি: ইউএনও

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪


সজল চক্রবর্তী : গেল কিছু দিন আগে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাবাসী স্বরণীয় বন্যার সম্মুখীন হয়েছে।
ফটিকছড়িতে বসত ঘর,কৃষি,মৎস্য,সড়ক,ব্রীজ, কালভার্ট,নদী ও খালের বাধঁ,শিক্ষা প্রতিষ্টান,জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ,প্রাণী সম্পদ বিভাগ ও বিদ্যুৎ বিভাগের ক্ষয় ক্ষতি হয়েছে ৫ শত ৯ কোটি ৩১ লক্ষ টাকা।


বন্যা চলাকালীন সময়ে উদ্ধার কাজ থেকে শুরু করে সব কিছু সরেজমিনে থেকেই ত্রাণ কার্যক্রম চালিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী। বন্যা কবলিত এলাকায় বিভিন্ন সড়ক,বাধঁ ও ক্ষতিগ্রস্থ এলাকায় যাওয়া এবং সর্বস্তরের মানুষের পাশে ছিলেন। আয়তনের দিকে মালদ্বীপের দেশের তুলনায় এত বড় উপজেলায় বন্যা পরিস্থিতি সামাল দেয়ার এক অভিজ্ঞতার কথা বলেছেন।

তিনি বলেন,বিগত ৫০ বছরেও উপজেলাবাসী এমন বন্যা দেখেনি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামত ও পুনর্বাসন সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাপ্ত অর্থ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ভয়াবহ এ বন্যায় ১৮ ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । দূর্গত মানুষের সংখ্যা ছিল ১লাখ ৫০ হাজার। বন্যায় আংশিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে ৭হাজার ২শতটি এবং সম্পূর্ণ ৬ শত টি। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০জন। ৬ হাজার ৫শত জনকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল । ৩০ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে । ১০ হাজার মানুষকে রান্না খাবার দেয়া হয়েছে। ২ হাজার মানুষকে পোশাক (শাড়ি-লুঙ্গি),১০ হাজার ওরস্যালাইন ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট দেয়া হয়েছে ১০হাজার পিচ ।

তাছাড়া বিভিন্ন প্রতিষ্টান, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিবর্গ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের দাড়িঁয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা কল্পনা করা যায় না। তিনি বলেন, বন্যায় উপজেলায় প্রাণীসম্পদের ক্ষতিগ্রস্থ হয়েছে ৪শত ৫৬টি হাঁস, মুরগি ৪১হাজার ৭শতটি। মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে সম্পূর্ণ পুকুর ৩ হাজার ১২টি, আংশিক ক্ষতি হয়েছে ১হাজার ৫শত ৩০টি পুকুর । বৈদ্যুতিক ক্ষতি হয়েছ ২৪টি ট্রান্সফর্মার,১২টি বৈদ্যুতিক খুঁটি, ১শত মিটার লাইন তার নষ্ট হয়েছে,মোট ক্ষতিগ্রস্থ বিদ্যুৎ লাইন ৭.২ কিলোমিটার।

তাছাড়া ২২ কি. মিটার উপজেলা সড়ক, ৩৭ কি. মিটার ইউনিয়ন সড়ক, ২৬৮ কি. মিটার গ্রামীণ সড়ক, ৩০ টি ব্রিজ, ১২০ টি বক্স কালভার্ট,৭৪টি স্লাব কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়া সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন- কৃষি জমিতে আমন ধানের চারার ক্ষতি হয়েছে। এ মূহুর্তে বীজ সংকট আছে। সে বিষযে আমরা বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করছি । বীজ সরবরাহ জন্য চেষ্টা করবো । যারা কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।


ইউএনও মো: মোজাম্মেল হক চৌধুরী আরো বলেন- পূনবার্সনের জন্য সরকারের কাছে আমরা একটা বাজেট চাইবো পাশাপাশি আমাদের অনেক ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের একটি ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করছেন । সেই আর্থিক সহযোগিতারও আমরা হিসাব রাখছি। যাদের ঘর নষ্ট হয়েছে তাদের সহযোগিতা করবো। এছাড়া বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্টান সহযোগিতা করা জন্য পদক্ষেপ নিয়েছেন। উপজেলা প্রশাসন প্রত্যকটি ইউনিয়নে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন করছি। সেই তালিকা থেকে এসব মানবিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্টান সহযোগিতা নিতে পারেন।
তিনি বলেন-এ মুহূর্তে খাদ্যের অভাব আছে এ রকম কোন অভিযোগ নাই। অভিযোগ আছে বিভিন্ন জায়গায় ঘর ধসে পড়েছে । সরকারী ভাবে সময় লাগে তাই বিত্তবানদের প্রতি আহবান যে ঘরগুলো একেবারে ধসে গেছে ওই ঘরগুলো করে দেয়। উপজেলা বন্যায় সম্পূর্ণ বিধ্বস্ত ঘরে মধ্যে প্রায় ২শত ৫০টি ঘর করে দেবার চেষ্টা করবো । সেই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি । তাছাড়া কারিতাস প্রতিষ্টানের সাথে কথা হয়েছে তারা বলেছে ২শত ঘর সম্পূর্ণ নির্মাণ করে দিবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com