চট্টলার কণ্ঠ ডেস্কঃ ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসা সাতদিনের পোর্ট ডেমারেজ চার্জ মওকুফ করেছে সরকার। মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি জানান, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বন্দরে আসা যেকোনো চালানের জন্য সরকার সাতদিনের পোর্ট ডেমারেজ চার্জ মওকুফ করেছে। তবে যারা ১৪ আগস্টের মধ্যে বন্দর থেকে তাদের পণ্য নিতে ব্যর্থ হবেন, তাদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না।
এ প্রসঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ‘একটি কনটেইনার কোনো বন্দরে পৌঁছানোর পর ছয়দিনের মধ্যে সেটি ডেলিভারি নিতে না পারলে এ মাশুল আরোপ করা হয়। তবে গত ১৯ জুলাই থেকে চারদিন ইন্টারনেট সংযোগ না থাকায় সরকার ডেমারেজ চার্জ মওকুফের যে সিদ্ধান্ত নিয়েছে, ব্যবসায়ীরা সরকারের প্রতি কৃতজ্ঞ।’
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন