চট্টলার কণ্ঠ ডেস্কঃ ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে ও অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নাটকটি পরিবেশন করে পাহাড়তলী যুব সংঘ, যা বাল্যবিবাহ নিয়ে তৃণমূলের বাস্তবচিত্র ও সামাজিক ক্ষতিকর প্রভাব ফুটিয়ে তোলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলি থানার ইন্সপেক্টর মোহাম্মদ রাশেদ ও উপস্থিত ছিলেন ১৩নং পাহাড়তলি ওয়ার্ডের সচিব সৌমেন ভট্টাচার্য।
মহাম্মদ রাশেদ বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য এক ভয়ংকর অভিশাপ। সচেতনতা ও স্থানীয় যুবদের অংশগ্রহণের মাধ্যমে এই অভিশাপ রোধ করা সম্ভব,পুলিশ সবসময় জনগনের পাশে আছে,যেকোন প্রয়োজনে পুলিশের কাছে খবর গেলে বাল্য বিবাহ নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। আমরা মহিলা অধিদপ্তরের সাথে যুক্ত হয়েও ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে যাই।”

ওয়ার্ডের সচিব সৌমেন ভট্টাচার্য বলেন, “এই ওয়ার্ডে বাল্যবিবাহ রোধে একটি স্থানীয় কমিটি গঠন করা হবে, যেখানে যুব প্রতিনিধি, নারী প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকবেন। এই কমিটি সক্রিয়ভাবে কাজ করে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।” সমাপনী বক্তব্য প্রদান করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়, ।

তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে নাটক ও সরাসরি যোগাযোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পাহাড়তলী যুব সংঘের এই উদ্যোগ তার একটি বড় উদাহরণ।” অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ুথ পেয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন