1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 4, 2026, 1:29 pm
সংবাদ শিরোনাম: :
সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’

ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 4, 2026

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন সিদ্ধান্ত দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রথমে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্র পরিবর্তন করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় নির্ধারণ করা হলেও মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় নির্ধারণ করে চিঠি দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। 


বুধবার (৪ নভেম্বর ২০২৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নতুন নির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ওই চিঠিতে উল্লেখ করা হয়, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা, ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫-এর পরীক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাসমূহ পার্শ্ববর্তী উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে কেন্দ্রটির পরিবেশ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন চিঠিতে আরও বলা হয়েছে, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা,কেন্দ্রের পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, টপশিট, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে আগামী ৪ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দিতে হবে।
চিঠিতে আল -গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার স্মারক ও সংশ্লিষ্ট আবেদনসহ পূর্ববর্তী সিদ্ধান্তের সূত্র উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে, একের পর এক কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মাদরাসাগুলোর মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কেন্দ্রটি পচা নদীর ওই পারে হওয়ায় ফেরিবা ট্রলার পারাপারে শিক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে কেন্দ্র পরিবর্তনের কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও প্রস্তুতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগরের টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com