1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 5, 2026, 2:18 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 4, 2026

দিনাজপুর থেকে কাজের সন্ধানে চট্টগ্রামে এসেছিলেন এক ব্যক্তি। কাজ মেলেনি। পকেটের টাকাও ফুরিয়েছে। এখন বাড়ি ফেরার ভাড়াটুকুও নেই। অন্যদিকে, ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহর প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। কিন্তু কৃষক বাবার পক্ষে চিকিৎসার খরচ জোগানো অসম্ভব। স্বামী ও দুই ছেলেকে হারিয়ে অসহায় আয়েশা বেগমের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। এমন নানা সংকট নিয়ে তাঁরা হাজির হয়েছেন সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার গণশুনানিতে।

বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর থেকে আসা ২৫ জন সেবাপ্রত্যাশীর অভাব-অভিযোগ ও আবেদন শোনেন জেলা প্রশাসক। অনলাইনে যুক্ত হয়ে জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবরদখলের অভিযোগ জানান আরও চার প্রবাসী।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এদিন অসুস্থ ও অসহায় ১২ ব্যক্তি এবং এক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। কিছু অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন ও ফলাফল আবেদনকারীদের জানানোর ব্যবস্থাও করা হয়।

গণশুনানিতে আসা মানুষের আবেদনপত্রে উঠে এসেছে অভাবের সঙ্গে লড়াই, চিকিৎসার অনিশ্চয়তা আর স্বজন হারানোর বেদনার নানা গল্প।

বাঁশখালীর সরল গ্রামের মোঃ আব্দুল্লাহ প্রায় এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। গত ১৭ অক্টোবর চিকিৎসক তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু তাঁর বাবা মোঃ ইদ্রিছ একজন কৃষক। ছয়-সাত সদস্যের সংসার চালিয়ে ছেলের চিকিৎসার অর্থ জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। জীবন বাঁচানোর আশায় জেলা প্রশাসকের কাছে সহায়তা চেয়েছেন আব্দুল্লাহ।

পটিয়ার কেলিশহরের বরুন কুমার দে ২০২২ সাল থেকে লিভার ক্যান্সারে ভুগছেন। ভারত ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন, কেমোথেরাপিও হয়েছে। এখন প্রয়োজন রেডিওথেরাপি। কিন্তু দীর্ঘ চিকিৎসায় সঞ্চয় শেষ হয়ে যাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি।

লোহাগাড়ার মোঃ কফিল উদ্দীন দেওয়ানহাট দেওয়ানীয়া মসজিদের সহকারী পেশ ইমাম। গলার টিউমারে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় ভারতে চিকিৎসা নিতে চান। কিন্তু প্রয়োজনীয় অর্থ নেই তাঁর।

নগরীর কাজির দেউড়ির সুলতান আহমদ সিকদার কিডনি, হৃদ্‌রোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় তিন লাখ টাকা। জমানো অর্থ শেষ হয়ে যাওয়ায় তিনিও সাহায্যের আবেদন করেছেন।

বোয়ালখালীর আহলা গাজীপাড়ার দিনমজুর মোঃ আব্দুল গফুরের স্ত্রী বিবি জয়নাব দুই বছর ধরে গোদ রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। চিকিৎসকেরা তাঁকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত আব্দুল গফুর। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে।

তবে গণশুনানিতে জমা পড়া আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক একটি সদরঘাটের পূর্ব মাদারবাড়ীর আয়েশা বেগমের। কিডনি ও পাথরজনিত রোগে মারা গেছেন তাঁর স্বামী মনছুর উদ্দীন। পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বড় ছেলে মোঃ আবুল কালাম আজাদ। গত বছরের ৩ মে আরেক ছেলেকেও হারান সড়ক দুর্ঘটনায়।

এখন এক বিবাহযোগ্য মেয়েকে নিয়ে তাঁর সংসার। নিজেও অসুস্থ। কাজ করতে পারেন না। আবেদনপত্রে জানিয়েছেন, কখনও অর্ধাহারে, কখনও অনাহারে দিন কাটছে। স্বামী ও দুই ছেলেকে হারানো এই নারী জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

আকবরশাহ এলাকার বেলি আক্তার ও সালমা বেগমের অবস্থাও করুণ। দুজনই বিধবা। স্বামী মারা যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারেন না। চিকিৎসা ও ওষুধ কেনার সামর্থ্যও নেই।

বাঁশখালীর আসমা বেগমের স্বামী আট মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি। চার সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। স্বামীর বিরুদ্ধে মামলাটি মিথ্যা বলে দাবি করে সন্তানদের ভরণপোষণের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন আসমা।

অন্যদিকে, দিনাজপুরের এক ব্যক্তির আবেদন ছিল ভিন্ন। কাজের সন্ধানে কয়েক দিন আগে চট্টগ্রামে এসে কোনো কাজ পাননি তিনি। হাতে টাকা নেই, খাবারের ব্যবস্থাও নেই। বাড়ি ফেরার গাড়িভাড়াটুকু জোগাড় করতে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন।

কারও প্রয়োজন কয়েক লাখ টাকার চিকিৎসা, কারও আবার বাড়ি ফেরার সামান্য ভাড়া। আবেদনগুলোর ধরন আলাদা হলেও সবার প্রত্যাশা একই—বিপদের দিনে একটু সহযোগিতা।

এদিকে, অনলাইন গণশুনানিতে অংশ নেওয়া চার প্রবাসী তাঁদের জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবরদখলের অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণশুনানিতে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং ফলাফল সেবাপ্রত্যাশীদের জানানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মানবিক ডিসি হিসেবে সারাদেশে পরিচিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাপ্তাহিক গণশুনানি অসহায় মানুষের সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সংকট তুলে ধরার সুযোগ তৈরি করেছে। এদিন ১৩ জনকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি অন্যদের অভিযোগ সমাধানে নেওয়া হয়েছে প্রশাসনিক উদ্যোগ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com