চট্টলার কণ্ঠ ডেস্ক: পাকিস্তানের কোয়েটার সারিয়াব রোডে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের।
আহতদের প্রসঙ্গে কাকার বলেন, বিস্ফোরণে আহত ৩৮ জনের মধ্যে আটজন বর্তমানে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
অত্যন্ত ‘কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে’ আত্মঘাতী হামলাকারী সমাবেশস্থলে পৌঁছাতে পারেনি বলেও জানিয়েছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে একটি ব্যস্ত এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জিও নিউজ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন