চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের জন্য ৯টি মামলায় অর্থদন্ড দেয়া হয়।
আজ শুক্রবার ০৭ মার্চ চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট কাঁচাবাজারে রমজান মাসে নিত্য পণ্যের বাজার তদারকির চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, জনাব রাইয়ান ফেরদৌস এবং ইজহারুল আহম্মেদ শিহাব।
অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৩টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদন্ড করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ব্যাটারি গলির বাজার-এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), পতেঙ্গা সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ ও কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০৩ টি মামলায় বিভিন্ন পরিমাণ অর্থদন্ড করা হয়।
মহানগরীর ফইল্যাতলী বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), আগ্রাবাদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৩ টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন