1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নগরীর সুপার সপে মিলল মেয়াদোত্তীর্ণ,নকল ও অনুমোদিত পণ্য; গুনল জরিমানা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীতে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানে মেয়াদোত্তীর্ণ, নকল ও অনুমোদিত পণ্য বিক্রি, সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করা, তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করা এবং ভোজ্য তেলের সংকট সৃষ্টি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে নগরের চান্দগাঁও থানা এলাকা ও খতিবের হাট মসজিদ গলিতে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার এবং আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

জানা যায়, চাঁদগাও আবাসিক এলাকার আল রায়া নামের একটি সুপার শপে মেয়াদোত্তীর্ণ চানাচুর বিক্রি, নকল পণ্য সংরক্ষণ, অননুমোদিত বিদেশি প্রসাধনী সংরক্ষণ, মেয়াদ ও মূল্যহীন অননুমোদিত দুধ ও ঘি সংরক্ষণ এবং সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খতিবের হাট মসজিদ গলির মেসার্স এমএম এন্টারপ্রাইজ সয়াবিন তেল মজুদ করে বাজারে ভোজ্য তেলের সংকট সৃষ্টি করা এবং খুচরা বিক্রেতাদের কাছে সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে মজুদ করা তেল খুচরা বিক্রেতাদের কাছে পাইকারি দামে বিক্রি করা হয়।

এদিকে বহদ্দারহাট কাঁচাবাজারে মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আজকের তদারকি কার্যক্রমে চান্দগাঁও এলাকার একটি সুপারশপ ও একটি দোকানে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠান দুটিকে ৮০ হাজার টাকা জরিমানাসহ ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com