চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফিশারী ঘাট সংলগ্ন এলাকা হতে ৪,০০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ১৩ মার্চ মধ্যরাত ৩ টায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া অফিসার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের নতুন ফিশারী ঘাট সংলগ্ন চাকতাই খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় কয়েকজন পাচারকারী অবৈধ তেল স্থানান্তরের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪,০০০ লিটার ডিজেল জব্দ করে। জব্দকৃত তেলের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন