চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে স্পেশাল-২১ (নৈশ) ডিউটির সময় কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক মো. সায়েম (৩৭) নগরীর ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ মিয়াবাড়ীর মো. মহসিন এর ছেলে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোবাইলগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। ফলে এগুলো আলামত হিসেবে জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-৩৯ দায়ের করা হয়েছে। মামলাটি ১৯৭৪ সালের The Special Powers Act, 1974 (বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪)-এর ২৫বি/২৫ডি ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মহানগর এলাকায় শুল্ক ফাঁকি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন