চট্টলার কণ্ঠ ডেস্কঃ সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ৩ টি চোরাই সিএনজি উদ্ধার ও চোর চক্রের দুই সদস্য গ্রেফতার। গতকাল ২৩ জুলাই রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন, ভোলা জেলার লালমোহন থানাধীন তারাগঞ্জ এলাকার মোঃ ইদ্রিস এর ছেলে মোহাম্মদ আব্বাস (৩২) ও একই জেলার তজুমদ্দিন থানাধীন কোরালিয়া এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩৫)।
সিএমপির মিডিয়া অফিসার জানান, মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি চৌকশ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় চোরাই সিএনজি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। এমন তথ্যের ভিত্তিতে খাজা রোডস্থ বাবর চৌধুরীর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করে।পরে তাদের হেফাজত থেকে তিনটি চোরাইকৃত সিএনজি ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা সিএনজির বিভিন্ন ডকুমেন্ট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দেশের বিভিন্ন স্থান হতে চোরাই সিএনজি সংগ্রহ করে সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর জনৈক কবির মিস্ত্রির সহায়তায় সিএনজি অটো রিক্সার নকল ডকুমেন্ট এবং নাম্বার প্লেট জালিয়াতি করে চোরাই সিএনজি ক্রয়-বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃত আসামীরাসহ তাদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান এই কর্মকর্তা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন