1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 3, 2026, 7:55 pm
সংবাদ শিরোনাম: :
মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

দুদকের মামলায় অভিযুক্ত; সিডিএর অথরাইজড অফিসার হাসানকে অপসারন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, April 22, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্তদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব থেকে সরাতে শুরু করেছে মন্ত্রণালয়। সংস্থাটির অথরাইজড অফিসার-১ মোহাম্মদ হাসানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজকে।

বুধবার (১৬ এপ্রিল) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ এর প্রশাসন শাখা-৬ একটি প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেন। সরিয়ে দেওয়া নির্বাহী প্রকৌশলী দুদকের মামলায় অভিযুক্ত। এর আগে গত বছরের ১১ নভেম্বর তাকে দুর্নীতির মামলায় আসামি হওয়ায় সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটির সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন। 

এদিকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হলেও এখনো অথরাইজড অফিসার-১ হিসেবে দায়িত্ব বুঝে পাননি নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ।

মোহাম্মদ হাসান ছাড়াও সিডিএর প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত)  কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী-২ এ. এ. এম. হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, অথরাইজড অফিসার-১ মোহাম্মদ হাসান, নির্বাহী প্রকৌশলী আ. হ. ম. মিছবাহ উদ্দিন, সহকারী অথরাইজড অফিসার মুহাম্মদ ইলিয়াছ আকতার, সহকারী প্রকৌশলী/সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান, সহকারী প্রকৌশলী মুহাম্মদ হামিদুল হক, এস্টিমেটর রুপন কুমার চৌধুরী, এস্টিমেটর সৈয়দ গোলাম সরোয়ার এবং সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা চলমান আছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com