চট্টলার কণ্ঠ ডেস্কঃদুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার ২৭ নভেম্বর এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত।
তার আইনজীবী ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের মামলা থেকে জামায়াত নেতা গোলাম পরওয়ারকে অব্যাহতি দিয়েছেন আদালত।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন