1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 16, 2026, 10:21 am
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান

দিল্লিতে প্রবল বৃষ্টি;রেড অ্যালার্ট জারি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, August 1, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ দিল্লিতে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দিল্লিতে এক ঘণ্টায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে ১১২ মিলিমিটারেরও বেশি। এই বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাজধানী। বহু রাস্তায় পানি জমে যায়। বিশাল ট্রাফিক জ্যাম হয়। গভীর রাত পর্যন্ত যানজট চলে। দিল্লিজুড়ে অনেক রাস্তাই জলের তলায় চলে যায়।

ভারতীয় গণমাধ্যম বলছে, দিল্লির গাজিপুরে তনুজা ও তার তিন বছরের ছেলে প্রিয়াংশ জলে ডোবা রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা গেছেন। মোট ১০টি বিমানকে ঝড়-বৃষ্টির সময় নামতে দেওয়া হয়নি। আটটি বিমানকে জয়পুর ও দুইটি বিমানকে লাখনৌ পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, বৃহস্পতিবারও প্রবল বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একইসঙ্গে স্কুল-কলেজও বন্ধ করেছে কর্তৃপক্ষ।  ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লিতে বৃহস্পতিবার ঝড়-বৃষ্টি হবে। খুব দরকার না থাকলে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৫ আগস্ট পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দিল্লির সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী অতিশি জানিয়েছেন, প্রবল বৃষ্টি হতে পারে বলে সরকারি ও বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির হিমাচল প্রদেশের রামপুরে ক্লাউড বার্স্ট বা মেঘফাটা বৃষ্টির পর প্রবল বন্যায় ২০ জন নিখোঁজ হয়েছে। এলাকায় রাস্তাঘাট ভেসে গেছে।  বিপর্যয় মোকাবিলার দায়িত্বে থাকা কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে উত্তরাখণ্ডের তেহরিতে ক্লাউড বার্স্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তিনজন নিখোঁজ রয়েছে। এ ছাড়া হরিদ্বারে বৃষ্টির ফলে একটি বাড়ি ভেঙে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com