রেমবো ত্রিপুরা: থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৮ জুলাই সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রো সদস্য নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপির নেতাকর্মীরা সবচাইতে বেশি নির্যাতিত ও অবহেলিত। নির্যাতনের ও অবহেলায় মধ্যেও প্রকৃত বিএনপি’র সদস্যদের সদস্য নবায়ন ফরম পূরণ করার জন্য আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন