1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 3, 2026, 12:19 pm
সংবাদ শিরোনাম: :
মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা

থানচিতে ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হলো চাকমাদের ফুল বিজু

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, April 12, 2026

থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের থানচিতে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজু উৎসব যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে এ বছরের বিজু উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।


রবিবার ১২ এপ্রিল সকালে উপজেলার বলিপাড়া এলাকায় বসবাসরত চাকমা নারী-পুরুষ, শিশু-কিশোররা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাঙ্গু নদীর তীরে সমবেত হন। পরে তারা সাঙ্গু নদীতে নানা রঙের ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ-গ্লানি বিদায় এবং নতুন বছরের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এ সময় একটি বর্ণাঢ্য র‌্যালিও অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিজিবির চেকপোস্ট থেকে শুরু হয়ে সাঙ্গু নদী ঘাটে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা জানান, ফুল বিজু চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি মূলত পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার অংশ। এ উৎসবের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সার্বিক সহযোগিতা করা হচ্ছে। বিজু উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠিত হয়।
উৎসবকে ঘিরে পুরো থানচি উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসের আমেজ বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com