কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা, পাচারের কাজে ব্যবহৃত বোট এবং আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন