চট্টলার কণ্ঠ ডেস্ক: টেকনাফে প্রায় ৪৬ লক্ষ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার ৭ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ডিঙি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ লক্ষ ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণ, পাচারকাজে ব্যবহৃত ডিঙি বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন