সাইদুর রহমান মিন্টু সভাপতি ও রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ সাধারণ সম্পাদক।
চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাঁচলাইশ থানা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার ৩ ফেব্রুয়ারি জাসাস, পাঁচলাইশ থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রাফিউল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর এর আহ্বায়ক লায়ন এম.এ. মুছা বাবলু ও সদস্য সচিব মোঃ মামুনুর রশিদ শিপন পাঁচলাইশ থানা জাসাস এর নতুন কমিটি অনুমোদন করেন।

থানা সাংগঠনিক কমিটির সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপন করলে উল্লেখিত সাংগঠনিক কমিটি অনুমোদন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পাঁচলাইশ থানা শাখায় জি.এম. সাইদুর রহমান মিন্টু সভাপতি, ইকবাল হোসেন সিনিয়র সহ-সভাপতি, আলাউদ্দিন, মোঃ নুরুজ্জামান ফারুক ও মোঃ কাইয়ুম সহ-সভাপতি, রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন