1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

জাতীয় নির্বাচনে এনসিপি’র কে কোন আসন পাচ্ছেন!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সব আসনেই তারা যোগ্য প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে চান।

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় নেতাদের কে কোন আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারেন আসনের একটি চিত্র পেয়েছে কালবেলা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী—এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম রাজধানীর দুটি আসন থেকে নির্বাচন করতে পারেন। আসনগুলো হলো ঢাকা-৯ ও ঢাকা-১১। শুরুতে আলোচনা সভা, ইফতার পার্টির মতো ছোট কর্মসূচি দিয়ে তারা এগোতে চাইছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নিজ এলাকা রংপুর-৪ থেকে নির্বাচন করতে পারেন। তিনি এলাকায় বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। এনসিপির প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুর-৫ কিংবা ঢাকা-১৮ থেকে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে।

এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বরিশাল-৫ কিংবা ঢাকা-১৪, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়-১, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে হাসনাত, সারজিস এবং আব্দুল হান্নান নিজ নিজ এলাকায় এরই মধ্যে কাজ শুরু করেছেন। যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির নিজের জন্মস্থান কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় নিয়মিতই এসব এলাকায় গণসংযোগসহ নানা ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। পাশাপাশি কাজ করছেন তরুণ-যুবকদের সংগঠিত করতে। যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল-৩, আলী নাছের খান গাজীপুর-৪, আবু সাঈদ লিয়ন নীলফামারী-৪, আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) অথবা ঢাকা-১৮ (উত্তরা) আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে নির্বাচনী এলাকায় অবস্থান করে ভোটারদের মতামত জানার জন্যে ছোট ছোট কর্মসূচিও করছেন। যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম হোসাইন ঢাকা-১৩ আসনে নির্বাচন করার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছেন। এসব এলাকায় দীর্ঘদিন ধরেই আকরাম হোসাইন শ্রমিক, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষদের নিয়ে কাজ করেছেন।

এদিকে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকার থেকে পদত্যাগ করবেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা যদি পদত্যাগ করে দলে আসেন সেক্ষেত্রে মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ এবং আসিফ মাহমুদ কুমিল্লা-৩ থেকে নির্বাচন করতে পারেন বলে এনসিপি সূত্রে জানা গেছে।

অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী ১ অথবা ২ থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তবে সেখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী যথাক্রমে খায়রুল কবীর খোকন এবং আব্দুল মঈন খান থাকায় ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম কুষ্টিয়া-১, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রাম-১, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা-১৭, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা-১, মাহিন সরকার সিরাজগঞ্জ-৫, অলিক মৃ টাঙ্গাইল-১, নাজমুল হাসান সোহাগ গাইবান্ধা-৩, গোলাম মর্তুজা সেলিম ঠাকুরগাঁও-৩, মামুন আব্দুল্লাহ তুষার সাতক্ষীরা-৩ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন বলে এনসিপির নেতারা কালবেলাকে নিশ্চিত করেছেন।

এনসিপির নেতারা বলছেন, নির্বাচনী জোট বা আসন সমঝোতা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। নির্বাচনী জোট হতে পারে; তবে সেটিতে মুখ্য ভূমিকায় থাকবে জাতীয় নাগরিক পার্টি। রোজায় ইফতার পার্টি এবং ঈদের পর থেকে পুরোদমে তৃণমূলে কাজ করবেন সম্ভাব্য প্রার্থীরা। যেসব আসনে বিএনপি-জামায়াতের হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদেরও চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নেওয়ার কথা জানান তারা।

সূত্র: কালবেলা অনলাইন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com