আজ বুধবার ০৪ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা’র নেতৃত্বে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন (স্যাঁতসেঁতে-তৈলাক্ত ফ্লোর, ভাঙ্গা ও নোংরা টাইলস, টমেটোর সস প্রস্তুতের গরম পাল্প মিশ্রণ ননফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ, তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা); খাদ্যপণ্য (চুটকি) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিং এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতিত লোগো ব্যবহারসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২ (খ) ও ৩৩ ধারানুযায়ী পাঁচ লক্ষ টাকা (৫,০০,০০০/-) জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং নতুন চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন