চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গার নেভাল রোডে নতুনভাবে যাত্রা শুরু করে রিভারস্টোন রেস্টুরেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ) কেক ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সেই সাথে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় সচিব জনাব আশরাফ উদ্দিন মহোদয়, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, পতেঙ্গা থানা বিনপির সাবেক সভাপতি জনাব ডা. আবসার উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব আবু সুফিয়ান সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ছিলেন রিভারস্টোন রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আক্কাস উদ্দিন, পরিচালক অপারেশন জনাব আরিফুল ইসলাম, পরিচালক জনাব শফিকুল ইসলাম রাহী, পরিচালক জনাব নুরুল হুদা, পরিচালক জনাব জাহাঙ্গীর, পরিচালক জনাব ইমরান সহ তাদের পরিবারবর্গ।

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন