1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চুয়েট ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ঘটনায় ১০ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নোটিশ জারি করা হয়। 

অভিযুক্তরা হলেন— তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম, যন্ত্রকৌশল বিভাগের সাখাওয়াত হোসেন সজীব, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমেদ ইতিসার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের: মোনতাসিন হোসেন মাহি।

নোটিশে বলা হয়, মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট কর্তৃক স্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতে জানা যায়—গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে হল পর্যবেক্ষণে গিয়ে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগণ মুক্তিযোদ্ধা হলের এন–৫১২ নম্বর রুমে প্রবেশ করলে সেখানে ২৩ ব্যাচের উল্লিখিত শিক্ষার্থীরা ২৪ ব্যাচের ৯ জন শিক্ষার্থীকে হয়রানি করতে দেখা যায়।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

অভিযুক্তদের আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরের দপ্তরে স্ব–শরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করতে হবে। একই সময়ে তাদের স্বপক্ষে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম জানান, ক্যাম্পাসে র‍্যাগিং ও মাদক নির্মূলে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। এসব বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com