1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি বাজারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইউএনওর পরিদর্শন সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা

চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতৃবৃন্দরা। রবিবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সন্ত পরিষদের শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পরিতোষানন্দ ব্রহ্মচারী,শ্রীমান স্বতন্ত্র গৌরাঙ্গ দাস,শ্রীমান সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজী ও সমন্বয়ক জুয়েল আইচ,লিংকন তালুকদার,সুব্রত দাশ আকাশ,অমিত পারিয়ালসহ অন্যরা।

স্মারকলিপিতে বলা হয়, স্বাধীনতার ৫৩ বছরে সনাতনীরা শুধু বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কোনো সরকার সাম্প্রদায়িক হামলার কোন বিচার করেনি। ফলশ্রুতিতে বিচারহীনতার সংস্কৃতির কারণে হামলাকারীরা এই ধরণের ঘটনায় সাহস পাচ্ছে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। কিন্তু সেই নতুন বাংলাদেশেও সনাতনী সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আমরা সনাতনীদের সুরক্ষায় এবং বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের প্রাণের ৮ দফা দাবি আপনার কাছে তুলে ধরেছি। কিন্তু দুঃখের বিষয় এই ৮ দফা দাবি তুলে ধরার কারণে আমাদের সাধুসন্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যদের বিরুদ্ধে মিথ্যা রাষ্টদ্রোহ মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারা সেই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়। আপনি নোবেলজয়ী, আপনি কোনো বৈষম্য চান না। আশাকরি আপনি মিথ্যা মামলাটি প্রত্যাহার করে সনাতনীদের মনের ভাষা বুঝতে পারবেন এবং ৮ দফা দাবি পূরণ করবেন। সনাতনীরা আপনাকে আজীবন স্মরণ করবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com