1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 31, 2026, 9:54 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

চাঁদপুর শহরে ফুটপাতে চিকেন চাপ বিক্রি করে মাসুমের ভাগ্য বদল

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, September 7, 2025

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরে ফুটপাতে চিকেন চাপ বিক্রি করে মাসুম ভূইয়ার ভাগ্য বদল হয়েছে। তার দেখাদেখি অনেক যুবকই এখন ফুডকার্ট ব্যবসায় মনযোগী হচ্ছেন। সততা ও ধৈর্য্য থাকলে যে অল্প পুঁজিতেও নিজেকে সফল করা যায় মাসুম যেনো তার প্রতিচ্ছবি।

আজ রোববার ৭ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে চট্টলার কণ্ঠকে বলেন মাসুম তার সফলতার গল্প।

তিনি জানান, আমি কুমিল্লার ছেলে এবং প্রবাস ফেরত। পূর্বে তেমন কোন সফলতা না থাকায় চাঁদপুরে ২০১৯ সালে একবার মেলা চলাকালীন সময়ে আমি ফুটপাতে চাপ আড্ডা নামে ফুডকার্ট খুলে শহরের কেন্দ্রীয় শহীদ মিণারের পেছনে চিকেন চাপ বিক্রি শুরু করি। ৬০ টাকার ওই চিকেন চাপের সাথে প্লেটে দিতাম ১ পিস ভাজা মুরগী, ২টি লুচি ও ২ পদের সস ও সালাদ। আর সে শুরুর পর থেকে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে আমার এখানে ৮ জনের কর্মসংস্থান হয়েছে। যদিও সময়ের ব্যবধানে ৬০ টাকার চাপের প্লেটারটি বর্তমানে ১১০ টাকা এবং প্রথম বারের ২টি লুচি বাদে অতিরিক্ত লুচি নিলে প্রতি পিচ ৫ টাকা করে নিচ্ছি। তবুও সবার দোয়ায় আমার তৈরিকৃত চিকেন চাপ খেতে ভোজনরসিকদের ভীড় লেগেই থাকে।

ভোজনরসিক আরিফ চট্টলার কন্ঠকে জানান, মাত্র ১১০ টাকায় পেট ভরে নাস্তার জন্য এখানকার চিকেন চাপ প্লেটারটি দারুন। তার ওপর এদের সস গুলোও দারুন। অল্প সময়ে অর্ডার ডেলিভারি দেয় বলে প্রায়ই এখানে বন্ধুবান্ধবসহ চিকেন চাপ খেতে আসি।

মাসুম ভূঁইয়ার চাপ আড্ডায় কাজের খোজ পেয়ে খুশি তার কর্মীরাও। চাপ আড্ডার কর্মচারীরা জানান, মাসিক সেলারি ভিত্তিতে এখানে কাজ করি। বিকালে পর কাজ শুরু হয় বলে এটা পার্ট টাইম জবের মতো অনেকটা। তার ওপর এই সময়ে আবহাওয়া ঠান্ডা থাকায় কাজে এলে মনও বেশ চাঙ্গা থাকে।

এ বিষয়ে চাপ আড্ডার উদ্যোক্তা মাসুম ভূঁইয়া চট্টলার কন্ঠকে বলেন, মাসিক হিসাবে দিনে এখানে গড়ে ২৫০+ চিকেন চাপ বিক্রি করছি। প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত চলে আমার এই চাপ তৈরি ও বেচাবিক্রি। বর্তমানে আমার এখানে একসাথে ৩০ জন বসে গরম গরম চিকেন চাপ ও লুচি খেতে পারেন। কেউ চাইলে অর্ডার দিলে পার্সেলও নিতে পারেন।

মাসুম ভূঁইয়া বলেন, এক সময়ের পরিত্যাক্ত স্থান ছিলো শহীদ মিণারের পেছনের এই ফুটপাতের অংশটি। পরবর্তীতে আমি যখন স্থানটি পরিষ্কার করে চিকেন চাপ বিক্রি শুরু করি। এরপরই যেনো এই স্থানটি নতুন রূপে পরিচিতি পেয়েছে।এখন নিয়মিতই এখানে বসে ভোজনরসিকদের মিলনমেলা। তাছাড়া চাপ আড্ডায় প্রতিদিনের রান্না শেষে তেল ফেলে দেয়ায় এর খাবার ভোজনরসিকদের মুখোরোচককে দারুনভাবে আকর্ষিত করেছে। দেশে থেকেই যে পরিশ্রম ও একাগ্রতা রাখলে পরিবারের অর্থের যোগান দেয়া কঠিন কিছু নয় আমি সে দৃষ্টান্তই স্থাপন করে যেতে চেষ্টা করছি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com