1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 14, 2026, 5:38 am
সংবাদ শিরোনাম: :
বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ফটিকছড়িতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্র নিহত বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস,২০২৬ : মৃত্যুর পর নয়, মানুষটি বেঁচে থাকতেই আমাদের পাশে দাঁড়াতে হবে মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‍্যালী ও অবস্থান কর্মসূচি সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ মাদক কারবারি আটক! তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ রোয়াংছড়িতে তামাক চাষ ছাড়তে কৃষকদেরকে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধকরণ ভাণ্ডারিয়ায় ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ জন গ্রেফতার ফটিকছড়িতে আগামী ১১ সেপ্টেম্বর মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত হবে

চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে যুব সংলাপ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 16, 2026

চট্টগ্রাম নগরীর দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনায় যুবসমাজের কার্যকর অংশগ্রহণ এবং Standing Orders on Disaster (SoD) অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে চট্টগ্রাম শিশু একাডেমিতে “Youth Led Dialogue with Disaster Management Committee on SoD & Youth Representation in Chattogram City Corporation” শীর্ষক একটি অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়।

ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF)-এর আয়োজনে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় আয়োজিত এ সংলাপে সরকারি দপ্তর, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং Activista Chattogram-এর সদস্যরা অংশগ্রহণ করেন। সংলাপের মূল উদ্দেশ্য ছিল নগর দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোয় যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবদের অন্তর্ভুক্তি এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও সহনশীলতা জোরদার করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা সময়ের দাবি। যুবসমাজের উদ্ভাবনী শক্তি, স্বেচ্ছাসেবী মনোভাব এবং নেতৃত্বের সক্ষমতা দুর্যোগ মোকাবিলাকে আরও কার্যকর ও টেকসই করতে পারে। তিনি সংশ্লিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোতে যুব প্রতিনিধিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্লাম এরিয়া ডেভেলপমেন্ট অফিসার জনাব মাইনুল হোসেন আলী চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের ইনচার্জ মো. জসিম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (PIO) জনাব মো. তরিকুল ইসলাম, চট্টলার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও সিটিজেন জার্নালিস্ট ফোরামের সভাপতি জনাব কমল চক্রবর্তী, ব্রাইট বাংলাদেশ ফোরামের ব্যবস্থাপক জনাব রিদুয়ানুল হাকীম রিয়াদ, একশনইড বাংলাদেশ এর ইন্সপিরেটর জনাব মো: রোকনুজ্জামান রোকন এবং চট্টগ্রাম ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নগর ঝুঁকি, জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ মোকাবিলায় যুবসমাজকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে কার্যকর যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন, স্থানীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণ এবং যুববান্ধব নীতিগত উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। তিনি বলেন, যুবদের অংশগ্রহণ ছাড়া একটি দুর্যোগ সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গঠন সম্ভব নয়। স্থানীয় সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোয় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং যুব সংগঠনসমূহকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সমন্বয় করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার জনাব বিষু চক্রবর্তী।

এছাড়া অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও কার্যক্রম পরিচালনা করেন Youth Voice for Change-এর Co-Founder এবং Chattogram Youth Hub-এর Advisor জনাব মোহাম্মদ আবদুল আজিজ ও জনাবা জয়া দাশ। তারা সংলাপের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন এবং অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, যুব নেতা ও অংশীজনদের মধ্যে ফলপ্রসূ আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ নিশ্চিত করেন।


সংলাপ শেষে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস কার্যক্রমে যুবদের সক্রিয় সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট নীতিমালার কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com