1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 1:30 pm
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

চবিতে ক্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযান!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, December 23, 2024


চট্টলার কণ্ঠ ডেস্ক: চবিতে ক্যাব যুব গ্রুপ চবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ টি দোকানে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।


সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সকাল ১১:৩০ টায় ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে তিনটি দোকানে সতর্কতামূলক সর্বমোট ৩১০০০ টাকা জমিমানা করা হয়।

ক্যাম্পাসের ২নং গেইট এলাকা ও শাহ আমানত হলের সামনের খাবারের রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন রান্নাঘর, অপরিষ্কার এবং খাবারের মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনা কালীন ৩ টি খাবারের দোকানকে এসব ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সতর্কতা মূলক সর্বমোট ৩১০০০ টাকা জরিমানা করা হয়।

দোকানগুলোর মধ্যে দ্বীপ স্টোর ৮০০০ টাকা, রহমানিয়া হোটেলকে ১৫০০০ টাকা এবং ঢাকা হোটেলকে ৮০০০ টাকা জমিমানা করে জাতীয় ভোক্তা অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান বলেন, “ক্যাব’র অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অভিযান পরিচালনা করেছি। আগের অভিযানের তুলনায় কিছু ক্ষেত্রে উন্নতি দেখা গেলেও তিনটি দোকানে মারাত্মক অব্যবস্থাপনা লক্ষ্য করেছি। এসব দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা হচ্ছিল। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছিল, যা অত্যন্ত স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়াও, তারা অনুমোদনবিহীন রং ব্যবহার করছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনটি দোকানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র সভাপতি রাব্বি তৌহিদ বলেন, “ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন দোকানগুলোতে পরিচালনা করা হয়েছে। ক্যাম্পাসের যে দোকানগুলোতে শিক্ষার্থীরা খাবার খায়। অভিযান পরিচালনা করার সময় সেসব দোকানগুলিতে বাসি খাবার, অপরিষ্কার, অপরিচ্ছন্নতা এবং বিভিন্ন সমস্যা পাওয়া গেছে। এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে সেই দোকানগুলো ভুল শুধরে ভোক্তা বান্ধব হবে।”

এ অভিযানে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর সহকারী পরিচালক আনিছুর রহমান, হাটহাজারী থানা পুলিশ। পাশাপাশি কনজ্যুমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাব্বি তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ও অন্যান্য সদস্য/সদস্যাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com