চট্টগ্রাম সিএসও হাব নতুন কমিটি গঠন; সভাপতি কমল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরী
চট্টলার কণ্ঠ ডেস্ক: ব্রাইট বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে একশনইড বাংলাদেশ এর সহযোগিতায় সুশীল(Supporting the unity & sustainability of CSO( Civil Society Organizations) to uphold human rights national integrity rule of law in Bangladesh প্রকল্পের কার্যক্রম স্বরুপ স্থানীয় পর্যায়ের ২৫ টি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সিএসও হাবের এই বছরের প্রথম ত্রৈমাসিক হাব সভা সোমবার ২৪ মার্চ দুপুরে ব্রাইট বাংলাদেশ ফোরাম এর সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এই সভায় সর্বসম্মতিক্রমে বীর চট্টলা সিএসও হাবের নতুন নামকরণ “চট্টগ্রাম সিএসও হাব” করা হয়, এবং উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে হাবের এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হন সিটিজেন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও চট্টলার কন্ঠ পত্রিকার সম্পাদক জনাব কমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজগরী ফাউন্ডেশনের কর্ণধার জনাব আলী আশরাফ আজগরী, কোষ্যধ্যক্ষ পদে মো: আদনানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি জনাব আব্দুল হান্নান জিহাদ, প্রচার সম্পাদক নির্বাচিত হন সাকিবুল হাসান, নির্বাহী সদস্য নির্বাচিত হন নারী সার্কেল দলের সভাপতি নীলুফা ইয়াসমিন ও জ্যোতি ফোরামের সদস্য জনাব মো: আরিফুল ইসলাম ও পুরা বছরের হাবের উন্মুক্ত বাজেট পেশ করেন সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ, হাবের পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন কমিটি, পুরো বছরের হাবের কী কী কার্যক্রম পরিচালনা হবে সেটি নির্ধারণ করা হয়। এছাড়া হাব উদ্ধোধনের তারিখ নিদির্ষ্ট করা হয়। উক্ত উদ্ধোধনে সমমনা কোন কোন সংগঠনের প্রতিনিধি, প্রতিষ্টান, গবেষক সহ সংযোজন করা যায় সে ব্যাপারে মতামত ও প্রস্তাবনা নেওয়া হয়।
এছাড়া চট্টগ্রাম সিএসও হাব ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন ও সমন্বয় করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়ক জনাব রিদুয়ানুল হাকীম রিয়াদ।
সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের স্পন্সরশীপ অফিসার বিষু চক্রবর্তী ও প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন