1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ডা.সেখ ফজলে রাব্বি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম বিভাগের নবাগত পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়িত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখায় ন্যাস্তকৃত পরিচালক বিশিষ্ট চিকিৎসক ও ১৭৩ম বিসিএস কর্মকর্তা ডা. সেখ ফজলে রাব্বি। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল ২৪ জুলাই ৪৫.০০.০০০০.১৪৮.০১৯.০০৯.২০২২-৫৪২ নং স্মারকমূলে যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে পদায়ন করে আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে চট্টগ্রামে নতুন কর্মস্থলে যোগদানের জন্য উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা চাকুরী থেকে অবসরে যাওয়ায় এ পদে স্থলাভিষিক্ত হলেন ডা. সেখ ফজলে রাব্বি। ১৯৭০ সালের ২১ আগস্ট সাতক্ষীরা জেলার সদর উপজেলার প্রাণসায়ের (সুলতানপুর) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি ও ১৯৮৭ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ভর্তি হয়ে ১৯৯৫ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন ডা. সেখ ফজলে রাব্বি। ১৯৯৭ সালের ৭ সেপ্টেম্বর তারিখে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেন তিনি। পর্যায়ক্রমে তিনি পদোন্নতি পেয়ে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক, মুন্সীগঞ্জ ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক), মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক-প্রশাসন (চ.দা), ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চ.দা) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়া হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদে চাকুরী করেন প্রতিথযশা চিকিৎসক সেখ ফজলে রাব্বি। তাঁর স্ত্রী ডা. ইশরাত জাহান চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এনাটমী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। বড় মেয়ে সুবাহ নাওয়ার খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রভাষক ও পুত্র সেখ আহমদ আদনান ওয়ালী এ বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।


চট্টগ্রাম বিভাগের নবাগত পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির পিতা মরহুম সেখ আবুল হোসেন সাতক্ষীরা আদালতের প্রতিথযশা আইনজীবি, সাতক্ষীরা-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ও মাতা সামসুন নাহার গৃহিনী। তাঁর বড় ভাই ডা. সেখ কুদরত-ই-খুদা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com