চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস) ন্যাশনাল কারিকুলাম আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৬ শনিবার আয়োজন করতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের শারীরক দক্ষতা, দলগত চেতনা ও ক্রীড়া মনোভাব বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এ বছর নগরীর নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিজিএসের ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে।
একইদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত প্লে থেকে ৩য় শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা ইভেন্টে অংশগ্রহণ করবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন