1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 2, 2026, 2:10 pm
সংবাদ শিরোনাম: :
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

চকরিয়ার দুই ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, May 20, 2026

কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ ও ৭ নম্বর সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে ১ হাজার সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। বুধবার (২০ মে) দিনব্যাপী পৃথক দুই ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকেরা জানান, সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। সহায়তা কার্যক্রমে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন ধর্মাবলম্বী পরিবারকেও অন্তর্ভুক্ত করা হয়।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব কাউসার জান্নাত কুমকুম, প্যানেল চেয়ারম্যান শহীদুল্লাহ্, ইউপি সদস্য সরওয়ার আলম, নাজুম উদ্দীন, নুরুল আলম ও আবু তাহের। এছাড়া সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া বেগম বেবী, শিউলী আক্তার ও সায়রা খানম প্রমুখ।

অন্যদিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব এরফান উদ্দীন, ইউপি সদস্য আব্দুল হামিদ ও মঞ্জুর আলম। সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুরশিদা বেগম, সালেহা বেগম ও বসু রানী স্বর্ণা।
বিতরণ কার্যক্রমে বক্তব্যদেন স্থানীয় জনপ্রতিনিধি ও সংস্থার কর্মকর্তারা। তাঁরা বলেন, খাদ্য সংকট ও অর্থনৈতিক চাপে থাকা পরিবারের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আইএসডিই বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম বলেন, “সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। লক্ষ্যারচরের বাসিন্দা সুলতানা বেগম বলেন, “সংসারের খরচ সামলাতে খুব কষ্ট হচ্ছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে।”
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের এক সুবিধাভোগী রঞ্জিত ত্রিপুরা বলেন, “সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে সহায়তা দেওয়াটা ভালো লেগেছে। এতে আমাদের মতো প্রান্তিক মানুষ উপকৃত হয়েছে।

আইএসডিই বাংলাদেশ থেকে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার মোস্তাক আহমেদ, লজিস্টিক সমন্বয়কারী তাজ উদ্দীন, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন।

তারা বলেন, এর পূর্বে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে প্রায় ৩১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।সুবিধাভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সহায়তা পৌঁছে দিতে আমাদের স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করছেন। প্রকৃত উপকারভোগীদের হাতে সহায়তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

ছবির ক্যাপশনঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার কক্সবাজারে আএসডিই এর উদ্যোগে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদে ১ হাজার সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণের অংশ বিশেষ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com