চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো. মহিউদ্দিন বাবু নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহিউদ্দিন বাবু (৩৫) নগরের বন্দরটিলা এলাকার মো.কামাল উদ্দিনের ছেলে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গণধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন বাবু গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন