1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয় আনোয়ারায় চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক! পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর অনিয়ম,দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার; তদন্তের মধ্যেই বদলি চসিক’র প্রকৌশলী দম্পতি! শিশুদেরকে যথাযথভাবে লালনপালন করার জন্য ঘরে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে: শাইখ ড. সাইফুল আযম আজহারী বহিঃনোঙ্গরে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে কোস্ট গার্ড ১ দিনে নগরীর ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে বন্যা দুর্গতদের মাঝে গণসংহতি আন্দোলন এর আর্থিক সহায়তা প্রদান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি দিলেন সাংসদ আবু সুফিয়ান পেকুয়ায় বন্যাদুর্গত পাঁচশত পরিবারকে খাদ্য সহায়তা দিলো আইএসডিই বাংলাদেশ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় শিশু ফাতেমা ফিরলো মায়ের কোলে! পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গত ১০ মাসে সাংবাদিক নিপীড়নের সব দায় সরকারের: কামাল আহমেদ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণ না করায় বিগত ১০ মাসে সারা দেশে সাংবাদিক নিপীড়নের সব দায় সরকারের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, ‘কমিশন প্রতিবেদন দেওয়ার পর বাংলাদেশের যতজন সাংবাদিক যত জায়গায় লাঞ্ছনার শিকার হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, তার সম্পূর্ণ দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।’
গণমাধ্যমকর্মীদের স্বার্থ সংরক্ষণে গণমাধ্যম সংস্কার কমিশন সাংবাদিক সুরক্ষা আইনের যে খসড়া অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছিল, তা কেন চূড়ান্ত করা যায়নি সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার: বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সংলাপে এ কথা বলেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।

কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কামাল আহমেদ বলেন, ‘আমরা আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন জমা দিয়েছিলাম, তার ঠিক ৮ মাস ২৮ দিন পর যেই ভবনে (ডেইলি স্টার) আমি চাকরি করি, এখন সেই ভবনে আগুন লাগানো হয়েছে এবং সেখানে ২৮ জন সংবাদকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। দমকল বাহিনী তাদেরকে উদ্ধার করতে যাবে, বাধা দেওয়া হয়েছে।’
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ১০ মাস আগে সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ১০ মাসে সারা দেশে গণমাধ্যমকর্মীদের ওপর নিপীড়নের ঘটনা প্রত্যক্ষ করেছে দেশ। এই সময়ে অনেক সাংবাদিককে প্রাণ হারাতে হয়েছে। 

এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কামাল আহমেদ বলেন, ‘আমাদের প্রতিবেদন জমা দিয়েছি ১০ মাসের বেশি হয়ে গেল। এতদিন যেসব সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে, হেনস্তা হয়েছে; তার সব দায় এই সরকারের।’ 

বিভিন্ন সময়ে গণমাধ্যমের ওপর আক্রমণের হুমকি আসছে। এ ঘটনায় কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা সরকারের পক্ষ থেকে নেই। কিন্তু মবের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে। আর এই মবকে প্রশ্রয় দিয়েছে এই সরকার। সুতরাং এই দায়ও সরকারের।’

গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার সময়ের বর্ণনা দিয়ে কামাল আহমেদ বলেন, ‘যদি ঘটনাটা কয়েক ঘণ্টা আগে হতো, তাহলে আমাকেও ওই পরিণতির মধ্যেই পড়তে হতো।’ সরকারের এমন অসহায়ত্ব কেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের হত্যাযোগ্য করে তোলা হচ্ছে উল্লেখ করে কামাল আহমেদ বলেন, ‘আমি তো কোনো রাজনৈতিক দলকে দোষ দেব না। কোনো রাজনৈতিক দল বলে নাই যে অমুক পত্রিকাকে কিংবা অমুক টেলিভিশনকে আক্রমণ করো কিংবা অমুক সাংবাদিকের দাঁত ভেঙে দাও। কোনো রাজনৈতিক দল বলেনি, এই কথাগুলো বলেছে ইউটিউবার।’

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আবদুল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান, জি-৯–এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ন্ত, ফ্রিল্যান্স সাংবাদিক কাজী জেসিন, ইরাবতীর বাংলাদেশ প্রতিনিধি মো. মুক্তাদির রশীদ, এন এইচ কে টিভির বাংলাদেশ প্রতিনিধি পারভীন এফ চৌধুরী প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com