চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ রবিবার ১৪ সেপ্টেম্বর বিকালে কোস্ট গার্ড পূর্ব জোন এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৪ জন জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন