1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 1, 2026, 12:34 pm
সংবাদ শিরোনাম: :
এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

কক্সবাজারে সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিল মার্কিন বাহিনী! 

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, May 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে আমেরিকান সেনাবাহিনী ও বিমান বাহিনী। গত ১৮ মে শুরু হয়ে ২১ মে বুধবার পর্যন্ত চারদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত এলাকার দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা এবং সমুদ্রতীরবর্তী দুর্যোগে দ্রুত সাড়াদানের কৌশল শেখানো হয়েছে এই প্রশিক্ষণে।

বুধবার (২১ মে) সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা।

প্রশিক্ষণটি আয়োজন করা হয় আমেরিকান দূতাবাসের সহযোগিতায়, যা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তানহারুল ইসলাম। তবে এই প্রশিক্ষণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশিক্ষণের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর কিছু নেটিজেন সমুদ্র সৈকতে বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ও কার্যক্রম নিয়ে সমালোচনায় সরব হন। কেউ কেউ প্রশ্ন তোলেন এর প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য নিয়েও।

এ বিষয়ে তানহারুল ইসলাম বলেন, তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন। এটি সম্পূর্ণ একটি দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যাতে আমাদের উদ্ধার কার্যক্রম আরও কার্যকর হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশা করছেন, এই প্রশিক্ষণ দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা আরও বাড়াবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com