মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারে প্রত্যাশী বাস্তবায়নাধীন সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক ত্রৈ- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ত্রৈমাসিক সভা সম্ভ্যাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরত মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ও তাঁদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে জেলা পর্যায়ে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল অংশীজনের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় ও প্রত্যাশী সংস্থার সিমস্ প্রকল্পের (২য় পর্যায়) সহযোগিতায় অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন ইমরান হোসাইন সজীব।
সভায় সিমস্ প্রকল্পে ব্যবস্থাপক বশির আহমেদ মনি, রামু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শাহ জালাল, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক লিটন কান্তি চৌধুরী, সিমস্ প্রকল্প কর্মকর্তা তৌহিদা জান্নাত শিমুসহ প্রবাসীরা বক্তব্য রাখেন।
সভায় প্রকল্পের কার্যক্রম বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিমস্ প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুন।
সভায় বিদেশ গমনকারীদের বৈধভাবে বিদেশগমনে সচেতনতা বৃদ্ধি,দক্ষতা অর্জন,আইনী সহায়তাসহ ফিরে আসা অভিবাসীদের প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়ার বিষয়ে আলোচনা করেন বক্তারা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন