চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হককে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রবিবার ২০ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
সেই সাথে ট্র্যাইব্যুনাল এই মামলায় আবদুর রহমান বদিকে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। আর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গত ২০ আগস্ট গ্রেফতার হওয়া কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি আজ ট্রাইব্যুনালে আদেশের সময় কাঠগড়ায় হাজির ছিলেন। ট্রাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এ সময় চিফ প্রসিকিউটরসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন